শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় নজিপুর পাবলিক মাঠে নওগাঁ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম শেফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ- সভাপতি জাহানারা পান্না। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার আগামী দু বছরের জন্য মরিয়ম বেগম সেফাকে সভাপতি ও নাদিরা খাতুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং
নজিপুর পৌর শাখায় মাহফুজা কে সভাপতি ও ইরাত জাহান সারমিন কে সাধারণ সম্পাদক করে ১১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, নওগাঁ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, থানা বিএনপির আহবায়ক আক্কাস আলী, যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল,নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, মাটিন্দর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,অ্যাডভোকেট আব্দুল মজিদ
আরও উপস্থিত ছিলেন নজিপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক এ জেড মিজান, থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব ,যুগ্ম আহবায়ক বায়েজিদ রায়হান শাহিন ,নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ,থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক সাগর হোসেন, নজিপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।