নিরানন্দ রায়, পার্বতীপুর প্রতিনিধিঃ
কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় শরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে দিনাজপুরের পার্বতীপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান,
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র এজেড এম মেনহাজুল হক সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা।
প্রণোদনার অংশ হিসেবে ২২ শ কৃষকের মাঝে এ সার বীজ বিতরন করা হয়।


