২২শে জানুয়ারি, ২০২৬

পেঁপে ভাজির সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি: গৃহপরিচারিকা গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ

রিপোর্টার:- মোঃ হাসিব

রাজধানী ঢাকার  পল্লবীতে চেতনানাশক প্রয়োগ করে একটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত গৃহপরিচারিকা শিউলির কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

মোসাঃ শিউলী (৪৬) কৌশলে বাদীর পরিবারের সদস্যদের পেঁপে ভাজির সঙ্গে চেতনানাশক ঔষুধ মিশিয়ে খাওয়ান। এতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ড্রেসিং টেবিলের তালা খুলে ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যান।

উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবার পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। পল্লবী থানার মামলা নং–০৬ ধারা ৩২৮/৩৮১ পেনাল কোড অনুযায়ী। উক্ত মামলা তদন্ত করে এসআই (নিঃ) তোহাকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কাফরুল থানা এলাকা থেকে অভিযুক্ত মোসাঃ শিউলীকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দেখানো ও সনাক্ত মতে আদাবর থানাধীন কাঁচা বাজার এলাকার মোঃ আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রভা জুয়েলার্স থেকে মোট ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।

এ সময় স্বর্ণের দোকান থেকে স্বর্ণের কারিগর মোঃ নাদিম হোসেন (পিতা: মোজাফ্ফর হোসেন) কে আটক করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ  মো: আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত শিউলি গৃহপরিচারিকার ছদ্মবেশে  রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে এবং চেতনা নাশক ওষুধ খাইয়ে হত্যা করেছে । শিউলি এর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অধি-কদর তদন্তর জন্য আসামির রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে ।

 

মন্তব্য করুন