১৩ই জানুয়ারি, ২০২৬

প্রয়াত সাংবাদিক সম্রাট এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাবেক কার্যকরী সদস্য ও দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ই অক্টোবর (শনিবার) বিকেলে রিপোর্টার্স ক্লাব উদ্যোগে ক্লাব সংলগ্ন নুর -ই মদিনা মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল হয়।

এসময় ক্লাবের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিনিয়র সাংবাদিক ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হালিম আনছারী,তৌহিদুল ইসলাম বাবলা, অধ্যাপক মোজাফফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল সুমন, সহ-সভাপতি মিরু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আযম পারভেজ, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, দফতর সম্পাদক জিএম জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ জীবন, প্রচার সম্পাদক বাবলু রহমান বারী,সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম লাভলু ক্রীড়া সম্পাদক হাসান আল সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন