রিপোর্ট:- মোঃ হাসিব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার উদ্যোগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের নিয়ে ‘Iftar With Youth Leaders’ শীর্ষক এক ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুর-১২ এলাকায় অবস্থিত The Golden Sun Chinese Restaurant and Party Center-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Barrister Arman, সংসদ সদস্য, ঢাকা-১৪ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Selim Uddin, আমির, Bangladesh Jamaat-e-Islami ঢাকা মহানগর পশ্চিম ; ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনাবিদ Sirajul Islam এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল Sibghatullah Sibgha।
বক্তারা বলেন, একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে শিক্ষিত তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও নেতৃত্বগুণকে সৃজনশীল এবং মানবকল্যাণমূলক কাজে লাগানোর আহ্বান জানান।
এসময় বক্তারা আরও বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজের কল্যাণে তাদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।