১৫ই ডিসেম্বর, ২০২৫

ভোলার আতঙ্ক সাবেক এমপি জ্যাকব গ্রেফতার,জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে লাঠি পেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

জ্যাকবের অজানা তথ্য::

এই সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব জাতীয় দৈনিক খবরের আলোর প্রকাশক সম্পাদক আমিরুজ্জামান আমিরকে “আয়না ঘরে নেয়ার সবরকমের চক্রান্ত সম্পন্ন করে রেখেছিলো। কিন্তু সেদিন আল্লাহর রহমত সাথে থাকায় কপালজোরে বেচে যান এই গুণী সম্পাদক ও প্রকাশক হাজী মো: আমিরুজ্জামান আমির। কূখ্যাত এমপি জ্যাকব খবরের আলোর প্রকাশক সম্পাদককে আয়না ঘরে নেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে একাধিক প্লান তৈরি করে। পল্লবী এলাকার একাধিক জমি বাড়ি দখলের নেশায় জ্যাকব সে সময়ে তার পা চাটা গোলামে পরিণত হওয়া কতিপয় সাব রেজিষ্ট্রারকে দিয়ে একাধিক  জাল দলিল প্রস্তুত করে। বর্তমানে যেখানে জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার নিজস্ব অফিস সেটি কব্জা করার জন্য জ্যাকব একাধিক জাল দলিল প্রস্তুত করে । কিন্ত পল্লবী এলাকার সকলেই জানে যে, এটা আমিরুজ্জামান আমিরের ক্রয়কৃত নিজস্ব সম্পদ। তাই প্রকাশ্যে পেশিশক্তিতে জমি জবরদখলে ব্যর্থ হয়ে ভোলার আতঙ্ক জ্যাকব শুরু নীল নকশা। এই ষড়যন্ত্রে অবৈধ টাকার নেশায় যোগ দেয় তৎকালীন স্বয়ং ডিজিএ্ফআই প্রধান।তবে তিনি জানতেন না যে এই জমিটির মালিক আমিরুজ্জামান আমির একজন জাতীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক।এর আগে  সম্পাদককে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তুলে নিয়ে যায় আগারগাওয়ে। সে সময় তৎকালীন ডিজিএফআই প্রধানের শক্তিকে অপব্যবহার করে সম্পাদক আমিরুজ্জামানকে আয়না ঘরে নেয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে। আগারগাওয়ে নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স রুমে আমিরুজ্জামান বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তার একপরযায়ে তারা জানতে পারে কথিত অভিযুক্ত একজন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান আমির, এই তথ্য জানার পর আয়না ঘরে নেওয়া থেকে পিছু হটে ডিজিএফআইয়ের কর্মকর্তারা ।

এই জ্যাকবের উত্থান আলাদীনের ম্যাজিক ল্যাম্পকেও হার মানিয়েছে। চুরাশি সালে এরশাদ সরকারের বিশেষ অনুদান অনুকম্পায় বিশেষ শর্তে পাচ কাঠা জমি বরাদ্দ পান রাজধানী মিরপুর পল্লবী এলাকার বারো নাম্বার সেকশনের দুই নাম্বার রোডে। সেখানে তিনি খুব সাধারণ মানের স্বল্প খরচে এরশাদ সরকারের স্বাক্ষরে হাউজিং লোন নিয়ে একটি তিন তলা অর্ডিনারি ঘর নির্মাণ করেন।

দুই হাজার নয় সালের ভোটার বিহীন জাতীয় নির্বাচনের নামমাত্র খরচ বহন করার যোগ্যতাও ছিলোনা জ্যাকবের। পরে রাজধানী পল্লবীর বেশ কয়েকজন বাড়ি মালিক মোটা অংকের টাকা ধার দেয় জ্যাকবকে। কিন্তু ভোটে পাশ করে জ্যাকব সব ভুলে যায়, একটি টাকাও সে পরিশোধ করেনি সে পল্লবীতে তার প্রতিবেশী বাড়ি মালিকদের।

কিন্তু দু হাজার চোদ্দ সালে জ্যাকব দ্বিতীয় বারের মতো এমপি এবং শেখ হাসিনা সরকারের আনুকূল্যে উপমন্ত্রী হয়ে দুহাতে লুটতে থাকে টাকার পাহাড়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই সাবেক এমপি জ্যাকব। আওয়ামীলীগ সরকারের আর দশটা লুটেরা এমপি মন্ত্রীদের মতো জ্যাকব ও নিয়ছেন বিশাল অংকের ব্যাংক ‍ঋণ। যে ব্যাংক ঋণের একটি কিস্তও সে পরিশোধ করেনি। ব্যাংক লুটেরা ও ভূমিদস্যু জ্যাকবের জ্যাকব টাওয়ারে বিশেষ বিশেষ রাতে চলতো সুরা সাকী আর জুয়ার ফোয়ারা। টালিউডের কথিত নায়ক আপন খান দিতেন জ্যাকব গংয়ের মনোরঞ্জনের জন্য মডেল ও উঠতি নায়িকা সাপ্লাই। হাজারো দোষে দুষ্ট জ্যাকবেব এই গ্রেফতারে খবরে জনমনে ফিরেছে স্বস্তি। রাজধানী ঢাকা সহ তার নিজ এলাকা ভোলার বিভিন্ন স্থানে চলেছে মিষ্টি বিতরণ।

 

মন্তব্য করুন