১৫ই ডিসেম্বর, ২০২৫

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শিউলি আফরোজ সাথী, মাগুরা জেলা প্রতিনিধি:-

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে শহর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ সোমবার সকালে মাগুরা পৌরসভা কার্যালয়ের মূল ফটকে এডিস মশার বংশবিস্তার রোধে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পৌরসভার সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, এডিসি ও পৌর প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন মোঃ শামীম কবির, জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আবু বক্কর, পৌরসভার সচিব মোঃ রেজাউল ইসলাম, জেলা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ এডিস মশার বিস্তার রোধে মশার প্রজনন স্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন