২৪শে জানুয়ারি, ২০২৬

মাগুরায় যুব দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও চেক বিতরণ

শিউলি আফরোজ সাথী, মাগুরা :-

“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদকে সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য রেলি ও নানা কর্মসূচি পালিত হয়েছে ।
মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আজ শুক্রবার সকালে পারনান্দুয়ালী বাসটার্মিনাল এলাকা একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও যুব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ,মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান।

বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল,সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরাসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয় ।

মন্তব্য করুন