১০ই মে, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে এল.এ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

২১ অক্টোবর দুপুর ১২ টায় জেলা প্রশাসক, মাগুরা কর্তৃক “বাংলাদেশ রেলওয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ০৭ টি এল.এ. চেকের মাধ্যমে ৫,৮১,৬৮০.৯৮( পাঁচ লক্ষ একাশি হাজার ছয়শো আশিটাকা) টাকা এবং “মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বাঁক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় ০৬ টি এল.এ চেকের মাধ্যমে ১,২৭,৮৫,৯৯৫.৬৯ ( এক কোটি সাতাশ লাখ পঁচাশি হাজার নয়শো পঁচানব্বই)  টাকা সমপরিমাণের চেক হস্তান্তর করা হয়।

আজ মাগুরা জেলা প্রশাসক সর্বমোট   ০২ টি এল.এ. কেসের অধীনে ১৩ টি চেকের মাধ্যমে ১,৩৩,৬৭,৬৭৬.৬৭ ( এক কোটি তেত্রিশ লাখ সাতষট্টি হাজার টাকার চেক বিতরণ করেন।

ছবি সংগৃহীত

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, ভূক্তভোগীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।।

মন্তব্য করুন