মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

শিশু গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেন। ছবি: ইত্তেফাক

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন।

স্থানীয়রা জানান, গত চারদিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় রাখাইন সীমান্ত থেকে গোলাগুলি ও বোমার বিস্ফোরণ চলছেই।
আজ সকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ নিজ বাড়ির ওঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তে চলমান গোলাগুলির কারণে এপারে গুলির ছোড়া এসে শিশু আহত হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন