
রাজধানী মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে, “রমজানের তাৎপর্য বিষয়ক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক মন্ডলী, সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় মুরুব্বিরা অংশ নেয়। আলোচনা সভা ও দোয়া শেষে আগত অতিথিদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
গত ১০মার্চ, ২০ রমজান ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে, “রমজানের তাৎপর্য বিষয়ক “আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাফর সূর্য ,জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিম, ঢাকা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিমুর রহমাান, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার সম্পাদক মোঃ সোহাগ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আনন্দ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুসা মিয়া,দৈনিক নতুন সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মারুফ হায়দার,শাহ আলী থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক সৈয়দ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, শাহআলী থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল কবির,ঢাকা মহানগর উত্তর জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মোঃ কামরুল হাসান বাপ্পা,এ্যাডভোকেট মাকসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম রিপন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহিদ হসান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা জামান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনোয়ার হোসেন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য মন্ডলীর সদস্য এম এ এইচ আকবর হোসেন, সহযোগী সদস্য মন্ডলীর সদস্য সরফরাজ আলী রবি, কামাল হোসেন গুড্ডু।এছাড়াও আরো উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , সাধারণ সম্পাদক মোঃইস্রাফিল, সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি মোঃ কামাল আহমেদ, মোঃ নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আফজাল আকাশ, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিছ মাহমুদ লিমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাগর, আবুল আতা মামুন, ইসমাইল হোসেন সৌরভ, মোঃ হুমায়ুন কবির সুমন,মোঃ মোশারেফ হোসেন মনা,মোঃ অনিক, সিনিয়র সাংবাদিক আনিসুল হক ক্লিপটন,আরিফুজ্জামান সাগর, মোঃ স্বাধীন, আরিফুজ্জামান সাগর(২), মোঃ বাপ্পি, মোঃ জুয়েল হোসেন, ভূঁইয়া মোঃ কামরুল ইসলাম সোহাগ, মোঃ শহীদ, মোঃ মিজানুর রহমান, জুয়েল রানা প্রমুখ।
সিনিয়র সাংবাদিক আনিসুল হক ক্লিপটনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল। তিনি তাঁর বক্তব্যে সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে আসার জন্য আগত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।মাহে রমজানে আত্ম-সংযমের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা পেলে “মিরপুর রিপোর্টার ক্লাব” সদস্য, সাধারণ মানুষ তথা দেশের কল্যাণে এ ধরনের নানা কর্মসূচি ভবিষ্যতেও আয়োজন করবে।
আলোচনায় অংশ নিয়ে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সুষ্ঠু ধারার গণমাধ্যম ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নির্মোহভাবে গণমাধ্যমে কাজ করতে প্রত্যেক সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে পার হতে হয়। তাই, যেকোনো প্রতিকূলতায় তাঁদের সাংগঠনিকভাবে সুসংগঠিত থাকা অত্যাবশ্যক। “মিরপুর রিপোর্টার্স ক্লাব” তাদের সদস্য সহ দেশ ও বিদেশের সকল সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি পবিত্র রমজানে বেশি বেশি ইবাদতের মাধ্যমে এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহানুভুতিশীল থেকে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত সিয়াম সাধনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দিয়াবাড়ি রয়েলসিটি জান্নাতুল জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া শেষে আগত সকল অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।