
ফাহিমের মতোই সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তুলেছেন রিপন মণ্ডল।তার দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেসকে অল্প রানে থামতে বাধ্য করেছেন তিনি। ৪ ওভারের একটি মেডেন দিয়ে রান খরচ করেছেন ১৩।
দলীয় ১৮ রানে ওপেনার হাবিবুর রহমান সোহানকে আউট করে উইকেট উদযাপনের শুরুটা করেন রাজশাহীর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। এরপরেই রিপনের দুর্দান্ত বোলিং। পঞ্চম ওভারে সাব্বির হোসেনকে আউট করে উদযাপন শুরু করা রিপন ১৬তম ওভারে নেন ২ উইকেট।
সৈকত আলী না থাকায় আজ অধিনায়কের দায়িত্ব পাওয়া হায়দার আলী ৩৩ রান না করলে ৮ উইকেটে ১২৪ রানও করতে পারত না নোয়াখালী। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন আরেক পাকিস্তানি ব্যাটার মাজ সাদাকাত। অন্যদিকে রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

