আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনিসংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবনযাপন না করলে আমি আজ আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। কারো সামনে কথা বলার যোগ্যতা আমার ছিল না।তিনি বলেন, ‘আমি যত বড় হয়েছি মিথ্যা আমার কাছে সবচেয়ে ঘৃণার বিষয় হয়েছে। যে কেউ ইচ্ছা করলে আমাকে খুন করতে পারেন, কোনো বাধা দেব না। কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। আমার মন যা বলে, হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না।
কাদের সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটাররা যাতে অংশগ্রহণ করতে পারেন সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’

