২০শে এপ্রিল, ২০২৬

শেরপুরে- ৩ আসনে সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন ও ফোর্সদের ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

রিপোর্টার:- আমিরুল ইসলাম

শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা সারে দশটায় রেঞ্জ ডিআইজি মহোদয় ঝিনাইগাতি থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

পর শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত রেঞ্জ ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

অতঃপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত স্টাইকিং ফোর্সেদের শ্রীবরদী’র আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এবং পরবর্তীতে ঝিনাইগাতি’র আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজে দুটি পৃথক ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

তিনি, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে ডিআইজি শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ, সাধারণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান-সহ উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

পরিদর্শনকালে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন-সহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন