১০ই মে, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

সাতক্ষীরা দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :

 

১২ অক্টোবর ২০২৪ খ্রিঃ শনিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে দেবহাটা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে মর্মে সকলকে আশ্বস্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিসুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত, দেবহাটা থানা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন