আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
জাতীয় পথশিশু দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে ছিন্নমূল ও পথশিশুদের মুখে একবেলা খাবার তুলে দিয়েছে ‘রূপসী নওগাঁ’ নামের একটি সামাজীক সংগঠন। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার স্টেশনের প্ল্যাটফরমগুলো ঘুরে ওই সংগঠনের সদস্যরা প্রায় ৩০জন পথশিশুর হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন-রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, দপ্তর সম্পাদক রোবাইদুল ইসলাম রাজু, সদস্য সাঈদ জোবায়ের আনিক, আব্দুল্লাহ আবু সাঈদ ও সুলতান, গরীবের রাজাখ্যাত আজিজুল হক প্রমূখ। রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, পথ শিশুদের বসবাসের জায়গা নেই।
একারনে তারা স্টেশনকেই আশ্রয়স্থ হিসেবে অনেক সময় বেছে নেয়। তারা ভালো খাবার পায়না। এজন্য আমরা দিবসগুলোতে তাদের জন্য খাবার নিয়ে আসি। ২ অক্টোবর জাতীয় পথশিশু দিবস উপলক্ষে স্টেশনে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।