শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।
তিনি আরো জানান, শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও একটি কারণ ছিল। তবে ওই সময়ে মেডিক্যাল বোর্ড জরুরিভাবে সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়ার তখন ফ্লাই করা উচিত হবে না। ফলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে।
