প্রেসসচিবের সমালোচনায় আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, প্রধান উপদেষ্টার ক্ষমতার তাপে তার তথাকথিত প্রেসসচিব বাংলাদেশের মানুষের সঙ্গে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি প্রসঙ্গ টেনে পোস্টে অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, সর্বশেষ টাউট-বাটপার কম্পানির কোলে বসে ফুলবাড়ী নিয়ে তার মন্তব্য/নড়াচড়া ঔদ্ধত্যের সীমা অতিক্রম করেছে! এসবের যথাযথ জবাব তার প্রাপ্য।

মন্তব্য করুন