বায়ুদূষণে আজ শীর্ষে বাগদাদ, চতুর্থ স্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ইরাকের রাজধানী বাগদাদ। এসময় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। বায়ুদূষণে শীর্ষ পাঁচটি শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।এদিন দূষণের তালিকায় দ্বিতীয় ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ঢাকা রয়েছে চতুর্থ স্থানে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি রয়েছে।আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭২) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (২৬৮), দক্ষিণ পল্লবী (২৬৪), কল্যাণপুর (২৫৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৩), গোড়ান (২৩৩) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২২১) এলাকা। এসব এলাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য করুন