মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিউলি আফরোজ সাথী, মাগুরা :-

”এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৮ জানুয়ারি ) সকালে মাগুরা স্টেডিয়াম থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক অহিদুল ইসলাম ।

এ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ম্যারাথন প্রতিযোগিতা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে পারনান্দুয়ালী ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয় ।
প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে আল মুহাইমিন, দ্বিতীয় স্থান লাভ করে মো. চয়ন হাসান ও তৃতীয় স্থান অধিকার করে মোঃ ফাহিম ।

মন্তব্য করুন