‘রাজপুত্র’ নেইমারের রাজসিক প্রত্যাবর্তন

নেইমার জুনিয়রের শুরুটা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। ২০১১ ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে সান্তোসের হয়ে খেলেছিলেন নেইমার। সেবার মাঠে একই ফ্রেমে দেখা গিয়েছিল মেসি-নেইমারকে। তারপর বার্সা-পিএসজি হয়ে আল হিলাল। ইউরোপ-এশিয়া অধ্যায় শেষ করে নেইমার আবারও ফিরলেন কৈশোরের ক্লাব সান্তোসে, যেখানে ছিল তার শুরু।

শুক্রবার (৩১ জানুয়ারি) সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নেইমারকে। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

ঘরের ছেলের ঘরে ফেরা, তাই প্রত্যাবর্তনের আয়োজনটাও ছিল বেশ রাজকীয়। যেই ক্লাবের সবুজ ঘাসে ফুটবল নিয়ে ছুটে চলা, সেই নেইমার আবারও ফিরে এলেন সান্তোস এফসি’তে। তার ফিরে আসার এই আনন্দে বড় অক্ষরে বোর্ডে শোভা পায় ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ লেখাটি।

মন্তব্য করুন