লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ঢাকা

লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ঢাকা ক্যাপিটাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটাল বনাম দুর্বার রাজশাহী।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে রাজশাহীর স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান।

১৫ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান। ৯৬ ও ৭৩ রানে অপরাজিত লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

মন্তব্য করুন