কটিয়াদী থানায় আগুন দেওয়ার হুমকি ওসিকে গালাগাল ফেসবুকে পোস্ট ঘিরে জিডি শনাক্তে তদন্তে পুলিশ
মোঃ একলাছ উদ্দীন কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুলসংখ্যক বৈঠা জব্দের ঘটনার পর এবার কটিয়াদী মডেল থানায় আগুন দেওয়ার হুমকি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। হুমকিদাতাকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও…