সরকারি কর্মচারীদের এখন আর সরকারি টাকায় হজ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মাল্টিপারপাস হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ৬ পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, ১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
যারা আমাদের দেশের সম্প্রতি নষ্ট করতে চায় তারাই আমাদের দেশের শত্রু বলে এ সময় মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব।
তিনি এ-ও বলেন, আমাদের এমন কোনো কাজ করা উচিত না যাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।
