চাকরি ছাড়লেন বাংলাদেশ দলের সহকারী কোচ
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। তিনি এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই এই পদ ছেড়ে দিলেন। যদিও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু…