শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
প্রেসক্লাব মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি’র মতবিনিময়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে প্রতিটি পূজা মন্ডপে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ পূজারীদের সাথে দেখভাল করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন।
বক্তব্য রাখেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, বর্তমান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপি, শ্রীপুর উপজেলার সভাপতি মনোরঞ্জন বিশ্বাসসহ প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ।
অর্ধশত সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আলী আহমেদ,খান হাসান ইমাম সুজা, ফারুকুজ জামান, আলমগীর হোসেন, এডভোকেট রোকনুজ্জামান খান, কুতুব উদ্দিন, কিজিল হাসান খান, আমিনুর রহমান খান পিকুল, মিহির কান্তি বিশ্বাস, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মিথুন রায় চৌধুরী, যুবদল সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল নেতা আব্দুর রহিম সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




