শিউলি আফরোজ সাথী, মাগুরা:-
“এসো দেশ বদলায়,পৃথিবী বদলাই” এ শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারণ্যের উৎসবের অংশ হিসাবে মাগুরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ৮ টায় মাগুরা স্টেডিয়াম গেট থেকে এ সাইক্লিং প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।

এ সময় অতিরিক্ত মাগুরা জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত সিনিয়র কমিশনার উম্মে হাবিবা মিতু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস উপস্থিত ছিলেন।
সাইক্লিং প্রতিযোগিতা স্টেডিয়াম গেট থেকে শুরু হয়ে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা মোড়ে গিয়ে শেষ হয়। মোট ৮ কিলোমিটার পথ পেরিয়ে এ প্রতিযোগিতায় মোট ৭৫ জন তরুণ সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেয়।





