১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

রমেক অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে মাঠে নেমে মানববন্ধন করেন সচেতন রংপুরবাসী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (০৩ নভেম্বর) সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজে যোগ্যতার ভিত্তিতে অধ্যক্ষ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমন। গত ৩০ অক্টোবর অফিসে যোগদান করতে গেলে কিছু স্বার্থনেশী মহল বাধা প্রদান করেন। অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অধ্যক্ষ অপসারণের দাবিতে ষড়যন্ত্র করছেন। তাই এই বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বর্তমান অর্ন্তবর্তী কালীন সরকারের প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন রংপুরবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর হাজী কল্যাণ সংস্থার অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সাঈদ, মিস্ত্রিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জয়নাল আবেদীন সহ রংপুরে বিভিন্ন সচেতন মহলের প্রতিনিধি ও শিক্ষার্থীগণ।

মন্তব্য করুন