বিশ্ব ইজতেমা নিয়ে চলমান অস্থিরতার মধ্যে সাদপন্থি তাবলীগ জামাতের অনুসারীরা আজ সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান মুফতি আজিম উদ্দিন মিয়া।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যদি অধিকার থেকে বাধা দেয়ার চেষ্টা করা হয় তাহলে সারাদেশের সাথীরা একত্রিত হবে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. সহিংসতা ও উচ্ছৃঙ্খল আচরণ পরিহার: দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করতে সহিংসতা ও পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করা এবং সবার অধিকার নিশ্চিত করা।
২. কাকরাইল মার্কাজে কর্তৃত্ব হস্তান্তর: কাকরাইল মসজিদ তথা তাবলীগের কেন্দ্রীয় মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিন অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়া।
৩. ইজতেমা বৈষম্য দূরীকরণ: টঙ্গী বিশ্ব ইজতেমায় বৈষম্য দূর করে, নিজামুদ্দিন অনুসারীদের প্রথম পর্বে ইজতেমা করার সুযোগ দেওয়া।
৪. বিশ্ব ইজতেমার ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা: তাবলীগের বিশ্ব আমির, হজরত মাওলানা সাদ সাহেবের উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরে আসে।
৫. মসজিদে শান্তিপূর্ণ কার্যক্রম নিশ্চিতকরণ: দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনার সুযোগ উভয়পক্ষের জন্য নিশ্চিত করা।
৬. স্থায়ী মার্জাক পরিচালনা: উভয়পক্ষের জন্য স্থায়ীভাবে মার্জাক পরিচালনা ও এর যথাযথ বন্দোবস্ত করা।
৭. সহিংসতা ও মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ: তাবলীগের ইস্যুতে সহিংসতা সৃষ্টি করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান তারা।




