২০২৪ সালে মুসলিম বিশ্ব

বছরজুড়ে ছিল যুদ্ধাহত নারী-শিশুদের আর্তনাদ। তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাত-সংঘর্ষে কেটেছে অধিকাংশ সময়। নিম্নে এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষপ্তিভাবে তুলে ধরা হলোছ

রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু
২০২৪ সালে রেকর্ড পরিমাণ হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৯-২৩ জুন পবিত্র হজের কার্যক্রম চলাকালে ১৩০০ এর বেশি হাজি মারা যান। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের সূত্রে বার্তা সংস্থা জানিয়েছিল, মৃতের সংখ্যা ১৩০১ এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ শতাংশ অনুমোদনহীন হাজি যারা দীর্ঘ সময় বিশ্রাম ছাড়াই সূর্যের তাপের মধ্যে চলাফেরা করেছে। মূলত ওই সময় মক্কায় তাপমাত্রা প্রায় ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। যেসব দেশের সর্বোচ্চ হজযাত্রী মারা গিয়েছিল এর মধ্যে রয়েছে, মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, ভারত, তিউনেসিয়া ও পাকিস্তান।

শেষ হচ্ছে গ্রীষ্মের হজ মৌসুম
২০২৫ সালে গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছর সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) জানিয়েছিল, ২০২৬ সাল থেকে হজ মৌসুমের পরিবর্তন হবে। এরপর আগামী দেড় দশকের বেশি সময় বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম ৮ বছর বসন্ত মৌসুমে এবং শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে।

ইসলামের সেবায় বিশেষ সম্মাননা
গত ২৩ এপ্রিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খ্যাতিমান মুসলিম ব্যক্তিত্বদের বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে। ইসলামে সেবা, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিত্সা ও বিজ্ঞান চার বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এরমধ্যে ইসলামী শিক্ষায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ায়েল হাল্লাক এবং ইসলামের সেবায় জাপানের মুসলিম অ্যাসোসিয়েশন ও লেবাননের গ্র্যান্ড মুফতির উপদষ্টো ড. মোহাম্মদ সাম্মাক পুরস্কার পান। ড. হাল্লাক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত প্রাচ্যবাদী লেখাগুলোতে সফলভাবে বৈজ্ঞানিক রেফারেন্স দিতে সক্ষম হোন। তার অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তা বহু ভাষায় অনূদিত হয়েছে। আর ড. সাম্মাক মুসলিম-খ্রিস্টান সংলাপ প্রচার এবং আন্তধর্মীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিরিয়ায় বাশার আসাদের পতন
এ বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের এবং ১৯৭১ সালে শুরু হওয়া আসাদ পরিবারের দীর্ঘ অর্ধ শতাব্দিকালের শাসনের সমাপ্তি ঘটে। ওইদিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

গাজায় মৃত্যু সংখ্যা ৪৫ হাজারের বেশি
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিসি্তনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬২ জন।
তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ইরাকের নির্বাসিত ইসলামী চিন্তাবিদের ইন্তেকাল
গত ২৭ আগস্ট বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক আবদুল মুনয়িম সালেহ আল-আলী আল-ইজ্জি যিনি মুহাম্মদ আহমদ আল-রাশেদ নামে পরিচিত ইনে্তকাল করেছেন। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের অন্যতম চিন্তাবিদ।

নিউ জার্সির ইমাম হাসান শরিফের মৃত্যু
গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক শহরের মুহাম্মদ মসজিদের ইমাম শায়খ হাসান শরিফ নিহত হয়েছেন। ওই সময় নিউ জার্সি রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মসজিদের সামনে গুলিবদ্ধি হন এবং হাসাপাতালে নেওয়ার পর মারা যান।

সিরিয়ান দাঈ ও রাজনীতিবিদের ইন্তেকাল
গত ৫ মে সিরিয়ার ইসলামী রাজনীতিবিদ ও প্রখ্যাত দাঈ শায়খ ইসাম আল-আত্তার ইনে্তকালে করেন। মৃতু্যর সময় তার বয়স ছিল ৯৭ বছর। তিনি জার্মানির স্পা রাজ্যের আচেন শহরে তিনি মারা যান। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের সাবেক কন্ট্রোলার জেনারেল। শায়খ ইসাম আল-আত্তার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ও গণঅভু্যত্থানের প্রধান সমর্থক ছিলেন। অসংখ্য গ্রন্থ, খুতবা, টিভি সাক্ষাতকারে তিনি রাজনীতি, সমাজ, দর্শন নিয়ে দিকনির্দেশনামূলক দেন।

ইয়েমেনের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকাল
গত ২২ এপ্রিল ইয়েমেনের বিখ্যাত ইসলামী দাঈ ও রাজনীতিবিদ ড. আবদুল মজিদ বিন আজিজ আল-জানজাদি ইন্তেকাল করেছেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে মারা যান। তিনি সাইন্টিফিক সাইন ইন কোরআন অ্যান্ড সুন্নাহ’ নামক একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।

তুরস্কের রাজনীতিবিদ ফাতহুল্লাহ গুলেনের ইন্তেকাল
গত ২০ অক্টোবর তুরস্কের ইসলামী রাজনীতিবিদ ও সমাজসংস্কারক ফাতহুল্লাহ গুলেন ইন্তেকাল করেন। তিনি ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান। তিনি ছিলেন সমকালীন বিশ্বের একজন প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও রাজনীতি ব্যক্তিত্ব। বিখ্যাত সমাজসংস্কারক বদিউজ্জামান সাঈদ নুরসির চিন্তাধারায় প্রবল প্রভাবিত ছিলেন তিনি। তিনি প্রায় ৬০টি গ্রন্থ রচনা করেন। তার এসব গ্রন্থ আরবি, ইংরেজি, ফ্রেঞ্চসহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দিকে সুসম্পর্ক থাকলেও ২০১৬ সালে সংঘটিত সামরিক অভু্যত্থানে গুলেন মুভমেন্টের অনেকে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার প্রতিষ্ঠিত হেজমত সংগঠনের সেবা ও শিক্ষামূলক কার্যক্রম বিশ্বের অধিকাংশ দেশে রয়েছে। আফ্রিকা ও মধ্য এশিয়ায় সংগঠনটির হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

ভারতের শীর্ষ আলেমের ইন্তেকাল
ভারতের শীর্ষ আলেম ও হাজারো আলেমের শিক্ষক আল্লামা কামারুদ্দিন আহমদ গৌরকপুরী ২২ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ১৯৬৬ সাল থেকে আমৃত্যু তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করেন। ১৯৭৯ সাল থেকে তিনি মুহাদ্দিস হিসেবে হাদিস পাঠদান করেন। পাশাপাশি দারুল উলুম দেওবন্দের বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম

মন্তব্য করুন