আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবার পেল অটোরিকশা
বন্যার্তদের পুনর্বাসনে সহযোগিতা করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় ২০টি অটোরিকশা বিতরণ করেছে সংস্থাটি। শনিবার (২ নভেম্বর) আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফাউন্ডেশনটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, লক্ষ্মীপুরে ২০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০টি অটোরিকশা বিতরণ করা হচ্ছে। গত আগস্ট-সেপ্টেম্বরে কুমিল্লা,…