জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসার পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত হবে: ধর্ম উপদেষ্টা
জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসা ও জেনারেল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বলেন, বিগত সরকার ইসলামি শিক্ষাকে সংকুচিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ইসলামসহ সকল ধর্মশিক্ষার সমান অধিকার থাকবে। শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায়…