গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠি ও ধারালো ছুরির আঘাতে শাহিদুল প্রধান নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাদের মধ্যে ৪ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মজিদুল ইসলাম তার হাতে থাকা লাঠি ও অস্ত্র দিয়ে আঘাত করায় শাহিদুলের…

Read More

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা যোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জোড় ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। দুপুরে একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, তাবলীগ জামাতের সব…

Read More

বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইসকন

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত, এজন্য সংগঠন দায়বদ্ধ নয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ইসকন স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, অনেক…

Read More

ধ্বংসের পথে সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমের মসজিদ

পটুয়াখালীর বাউফলে ঘসেটি বেগমের নির্মাণ করা মসজিদ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাসের এই স্থাপনাটি হারিয়ে যেতে বসেছে। বাংলা, বিহার এবং ওড়িষ্যার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে নবাবজাদী মেহের-উন-নিসা। যিনি ঘসেটি বেগম নামেই পরিচিত। বাউফল উপজেলা পরিষদের তথ্য মতে, প্রায় সাড়ে ৩’শ বছর পূর্বে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে ঘসেটি বেগম এই মসজিদটি…

Read More

ইসকন নিষিদ্ধ চেয়ে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ

ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগ থাকায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) নিষিদ্ধ এবং রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ১০ জন আইনজীবী। আজ বুধবার (২৭ নভেম্বর) ওই লিগ্যাল নোটিশ পাঠান তারা। এদিকে সাম্প্রদায়িক উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরের…

Read More

চিন্ময় গ্রেফতার, বিজেপি নেতার উদ্বেগ

বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত। সোমবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক…

Read More

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ডিবি হেফাজতে রয়েছেন এখন। তাকে চট্টগ্রাম মহানগর…

Read More

গাইবান্ধায় গানবাজনার প্রতিবাদ করায় ইমামকে মারধর, স্থানীয়দের বিক্ষোভ

গাইবান্ধা সদর উপজেলায় নেশা না করা ও গানবাজনার নিষেধ করায় এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে মওলা মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই ইমামকে পথে আটকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়াসহ কিলঘুষি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়। রোববার (২৪ নভেম্বর) দুপুরে তাকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার…

Read More

ভিক্ষা না করার মুচলেকা দিয়ে হজে যেতে পারবেন পাকিস্তানিরা

প্রতি বছর পবিত্র হজ পালন করতে হাজার হাজার পাকিস্তানি নাগরিক সৌদি আরবে যাত্রা করেন। তবে অভিযোগ আছে অনেকেই সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। এতে আন্তর্জাতিক ভাবমূর্তি খুন্ন হবার পাশাপাশি দেশটির সরকারও এই ঘটনায় দেশ বিব্রত। তাই এবারে হজযাত্রার আগে যাত্রীদের থেকে ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হবার লিখিত মুচলেকা নেবে দেশটির সরকার। খবর, গালফ নিউজের। প্রতিবেদনের তথ্যমতে,…

Read More

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিল। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল। কিন্তু তাদের জরিপ…

Read More