শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ ডিসেম্বর) পিএন কম্পোজিট নামের কারখানাটির এক শ্রমিক জরুরি প্রয়োজনে কারখানার বাইরে যান ফিরে আসলে কয়েকজন কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার শ্রমিকরা ওই কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দিনভর শ্রমিকদের বুঝিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকেলে শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’