
স্টাফ রিপোর্টার: মহিউদ্দিন আহমেদ
গাজীপুরের শ্রীপুরে শরিফ (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯জানুয়ারি ) বেলা ১১ টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের সোনাকর পেট্রোল পাম্পের পূর্ব পাশে একটি বনের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত শরিফ পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার কপালেশ্বর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মায়ের সঙ্গে শ্রীপুরের সোনাকর গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি একজন পরিবহন শ্রমিক ছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন,সকালে গরু চরাতে এসে বনের পাশে লাশটি পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান,প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল বলেন, ঘটনা স্থল থেকে মোর দেব উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। হত্যার কারণ এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।