

তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ…
গোপালগঞ্জ জেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুল হক স্বপন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ ও বাংলাদেশ পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১। আশিকুজ্জামান শেখ(৩০), পিতা- মোঃ হাই শেখ এবং ২। রমজান শেখ(১৯), পিতা – নুরুল ইসলাম শেখ, উভয় সাং – হরিদাসপুর, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ – কে যথাক্রমে অবৈধ মাদকদ্রব্য ০১(এক) গ্ৰাম গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ (ফয়েল পেপার,পাইপ ইত্যাদি) গ্রেফতারপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ১ নং আসামি আশিকুজ্জামান শেখ(৩০) কে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ নং আসামি রমজান শেখ(১৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ৫০(পঞ্চাশ) টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাদক মুক্ত করতে মাদকদ্রব্য প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সকলে মিলে সুন্দর একটা সমাজ গড়তে চাই! আসুন আমরা সকলে মিলে দেশটাকে কলুষিত মুক্ত করি! সুন্দর! একটা বাংলাদেশ গড়ি!





