চান্দিনা উপজেলা ভূমি অফিসে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি

সজীব আকবর, সিনিয়র ক্রাইম রিপোর্টার :

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ভূমি অফিসে এখন চলছে কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন ও ভূমি উপ-সহাকারী কর্মকর্তা সোলায়মান আহমেদ এর রমরমা ঘুষ দূর্নীতি আর লুটপাট বাণিজ্য। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল। রহস্যজনক কারণে কর্তৃপক্ষও নিশ্চুপ।

নামজারী, এপি, ভিপি, এলএ, পেরীফেরীভূক্ত, ফিরনিবাস, হাট চাঁদনী, জলমহাল, বালু মহাল বরাদ্দ নবায়ন আর জমির তদন্ত রিপোর্টের নামেও চলছে কানুনগো লোকমান হোসেনের বেশুমার নগ্ন বাণিজ্য, আর তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সোলায়মান আহমেদ। মূলত: এখানে কানুনগোই ঘুষ দুর্নীতির মাষ্টারমাইন্ড অধস্তনরা সব হুকুমের গোলাম। অথচ কানুনগো এমন সতর্কভাবে অফিসে ডিউটি করেন যে–যেনো ভাজা মাছটি উল্টে খেতে জানেননা। অথচ সন্ধ্যার পর সোলায়মানদের কাছথেকে নিজের পাওনাগোন্ডা বুঝে নেন  ঘোলো আনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূক্তভোগী বলেন আমার নামের ভূল আছে বলে আমার কাছ থেকে ফিস বাদেও হাতিয়ে নিয়েছে ত্রিশ হাজার টাকা। আরেকজন বলেন দাগ নম্বরে দাগ সঠিক নেই বলে আমার কাছে থেকে নিছে বিশ হাজার টাকা। এছাড়া সম্প্রতি তারা  বিশ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে পৌনে দুই একর জমি খারিজ করে দিয়েছেন বলেও অভিযোগ, যা এখন টক অব দ্য চান্দিনায় পরিণত হয়েছে।

তাছাড়া এই অফিসকে ঘিরে কানুনগো ও তার কথিত সহকারী সোলায়মানের সৃষ্ট সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের কারণে এই ভূমি অফিস এখন পরিণত হয়েছে তাঁর বেশুমার ঘুষ দুর্নীতি আর লুটপাট বাণিজ্যের অভয়ারণ্যে।।

এতে ব্যক্তিগতভাবে কানুনগো ও অফিস স্টাফরা অঢেল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুললেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।। এছাড়া বিতাড়িত শেখ হাসিনা সরকারের শাসনামলে তারা কর্মস্থলগুলোতে নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে এবং নিজেদেরকে আওয়ামীলীগ নেতা ও শেখ হাসিনার কাছের মানুষ পরিচয় দিয়ে নামে বেনামে গড়েছেন টাকার পাহাড়।

তাঁদের এসব অবৈধ ঘুষ বাণিজ্য বন্ধে তাঁদেরকে এই অফিস থেকে অপসারণ ও তাঁদের অবৈধ সম্পদের খোঁজ তল্লাশী নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উর্ধতন কর্তৃপক্ষ সহ দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

এ বিষয়ে বিস্তারিত পড়ুন আগামীকাল থেকে দৈনিক খবরের আলো, দৈনিক বাংলার দর্পণ ও ইংরেজি পত্রিকা ক্রাইম নিউজ টোয়েন্টিফোরে।

বি: দ্র্: তিনপর্বের এই ধারাবাহিক রিপোর্টের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে আপনার বক্তব্য আজ অতিসত্বর জানাবেন বলে আশাকরি।

মন্তব্য করুন