
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) আব্দুল বাতেন এক মন্তব্যে বলেছেন, “পুলিশের চেয়ে আনসার সদস্যরা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে।” দুই ২ নং ওয়ার্ডের এমডিসি মডেল ইনস্টিটিউট এর ভোট কেন্দ্রীয় পরিদর্শন করতে গিয়ে এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে দেখা যায় ।
বক্তব্যকালে তিনি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয় তুলে ধরে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে প্রার্থীদের বিভিন্ন বক্তব্য ভোটারদের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করছে।
উল্লেখ্য, পুলিশ বিদ্বেষী মনোভাব দেখে উপস্থিত ভোটারেরা আশ্চর্য হয়ে তার দিকে চেয়ে থাকে।
আজ সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঢাকা-১৬ আসনে বিভিন্ন দলের প্রার্থীরা মতবিনিময় মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন।