শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

 

আমিরুল ইসলাম:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (২২ নভেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার পানিহাতা-গারোপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

বিজিবি সাংবাদিকদের জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন