নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি : আমিরুল ইসলাম
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১০ জানুয়ারি শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘সাহিত্যের আঁতুড়ঘর লিটলম্যাগ’ শিরোনামে একুশে পাঠচক্রের ১১৪তম আসরে কণ্ঠস্বর এর সম্পাদক স্বপ্না চক্রবর্তী’র সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন আওয়াল হোসেন টুটুল, প্রতিধ্বনি’র সম্পাদনা পর্ষদের সদস্য শিক্ষক শামীমা আক্তার জেনী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশে দ্যুতি।

পাঠচক্রে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম, শারমিন আক্তার প্রমুখ। পাঠচক্রের দ্বিতীয় পর্বে লিটলম্যাগ ত্রৈমাসিক প্রতিধ্বনি’র মোড়ক উন্মোচন করেন প্রতিধ্বনি’র সম্পাদনা পর্ষদের সদস্য ব্যাংক কর্মকর্তা সাবের হাসান। কবিতা আবৃত্তি করেন শামীমা আক্তার জেনী, একুশে দ্যুতি, গান পরিবেশন করেন আওয়াল হোসেন টুটুল, সাবের হাসান এবং ধারাভাষ্যকারের অভিনয় করেন তানভীর আহমেদ।

মন্তব্য করুন