শৈলকুপায় কাত্যায়নী পূজা পরিদর্শন করলেন ইউএনও স্নিগ্ধা দাস

শৈলকুপা প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস উপজেলার বিভিন্ন স্থানে
কাত্যায়নী পূজা মন্দির পরিদর্শন করেন।

প্রতিটি পূজা মণ্ডপকে ঘিরে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ফটক, প্যান্ডেল, তোরণ। বৈদ্যুতিক আলোকসজ্জার মাধ্যমে প্রতিটি মণ্ডপে আয়োজন করা হয়েছে নানা রকম প্রদর্শনীর।

পরিদর্শন কালে ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ধর্মীয় শাস্ত্র মতে, কাত্যায়নী হচ্ছে দেবী দুর্গার আরেক নাম। দাপর যুগে যমুনা নদীর তীরে দেবী দুর্গার মাধ্যমে কৃষ্ণ আরাধনা করতো যমুনা পাড়ের মানুষ।

সেই ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করে কাত্যায়নী দেবীর মূর্তি স্থাপন করে প্রতিবছর পাঁচদিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা পালন করে। এখানে পূজা উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিয়ে থাকে সব ধর্ম-বর্ণের লোকেরা। এ কারণে কাত্যায়নী পূজা শৈলকুপায় সাম্পদায়িক সম্প্রতির এক অন্যন্য দৃষ্টান্ত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক টিম।

মন্তব্য করুন